হরিণাকুণ্ডুতে ইউনিয়ন যুবদল সভাপতিকে গুলি

আপলোড তারিখঃ 2024-12-28 ইং
হরিণাকুণ্ডুতে ইউনিয়ন যুবদল সভাপতিকে গুলি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভোলার মোড় নামক স্থানে অল্পের জন্য রক্ষা পেলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও চাঁদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম। একদল দুর্বৃত্ত গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালালে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গুলির পর ওই বাজারে একটি ককটেলও বিস্ফোরিত হয়। এ ঘটনায় বাজারটি ফাঁকা হয়ে যায়। মনিরুল ইসলাম কন্যাদহ গ্রামের আফসার উদ্দীনের ছেলে।

তিনি দাবি করেন, চাঁদপুর ইউনিয়নের ভোলার মোড়ের একটি দোকানে বসে তিনি চা পান করছিলেন। চা পান শেষে তিনি ৭-৮ জন সঙ্গীসহ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। মনিরুল ইসলাম জানান, তিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে কেউ তার ওপর ক্ষুদ্ধ হতে পারেন। সেই আক্রোশ থেকে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান বলেন, ভোলার মোড়ে গুলি বর্ষনের খবর শুনে সত্যতা নিশ্চিতের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান জানান, সেখানে পটকা জাতীয় কিছু ফুটতে পারে। তিনি বলেন, চাঁদপুরের চেয়ারম্যান কামাল হোসেন জামিন হয়ে পদে ফিরতে চাচ্ছেন। কিন্তু মনিরুল ইসলাম এ নিয়ে তাকে পাত্তা দিচ্ছে না। এমন কিছু থেকে বিষয়টি সাজানো নাটকও হতে পারে। তারপরও তদন্ত করে পুরো বিষয়টি জানা সম্ভব হবে।

এদিকে, যুবদল নেতার উপর গুলি বর্ষন ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে ভোলার মোড় ও কন্যাদহ গ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)