ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় পরীক্ষা শেষ হয়। সরকারি কলেজ কেন্দ্রে তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩০ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্যসচিব কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।
সহযোগিতায় ছিলেন সহকারী হল সুপার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাইসহ ৫০ জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন। সরকারি কলেজে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
এসময় তিনি বলেন, ‘আলমডাঙ্গায় এমন সুন্দর আয়োজনে আমরা মুগ্ধ হয়েছি। যেখানে সাড়ে ৭ শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে, সেখানে এত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত দেখে আমি অভিভূত। আলমডাঙ্গায় আফিয়া নুর ফাউন্ডেশনের মতো অন্য কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এখানে অভিভাবকদের উপস্থিতি এবং তাদের বসার ব্যবস্থা সবমিলিয়ে খুবই সুন্দর আয়োজন হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাওসার আলী, প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ টিপু, সদস্যসচিব শামীম রেজা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনায়েম হোসেন, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক শাহিন সাহেদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক বশিরুল আলম, অর্থ সম্পাদক আতিক বিশ্বাস, আইসিটি সম্পাদক ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সদস্য হাসিবুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সিরাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
