ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় গোবিন্দপুর জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল্লাহ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের আইন ও আদালতবিষয়ক সম্পাদক দারুস সালাম।
আলমডাঙ্গা পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম রেজার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাব হোসাইন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী ও সেক্রেটারি মুসলিম উদ্দিন। মতবিনিময় সভায় আলমডাঙ্গা পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের ওয়ার্ড কমিটি গঠন, আলমডাঙ্গা পৌর যুব জামায়াতের পৌর কমিটি গঠন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
