ছবির ক্যাপশন:
আশেকান প্রয়াণ সাধু জাহিদ পাগলের প্রথম স্মরণ দিবস উপলক্ষে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে ‘শুভ সাধু সংঘ ও পাগল মেলা’ অনুষ্ঠিত হয়েছে। এই মেলার অংশ হিসেবে আশেকানদের সংগীত প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মীরপাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তৌহিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে পাগল মাস্তান আশেকান ভক্তবৃন্দের আয়োজনে এবং নাজমা পারভীন মঞ্জুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত শুভ সাধু সংঘ ও পাগল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়ার রহমান চুন্নু, কৃষক দলের নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম লিটন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশেষ অতিথি জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুড়ন শাহ। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, ফরহাদ, রাজন, আ. মজিদ, খায়রুল, বকুল মীর প্রমুখ।
