পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

আপলোড তারিখঃ 2017-09-29 ইং
পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার শারদ উৎসব ও পূজাম-প নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার ৪টি ও চুয়াডাঙ্গা পৌর শহরের ২ টি শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি পর্যায়ক্রমে ষ্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, কালিদাসপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দির ও কলেজপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। রাতেই চুয়াডাঙ্গা পৌর শহরের বড় বাজার দুর্গা মন্দির ও মালোপাড়া দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে আলাপ করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক কিশোর কু-ু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নিমাই রায়, রথতলা মন্দির কমিটির সভাপতি অশোক কুমার সাহা, সাধারন সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, বিশ্বজিৎ সাধুখা, সমির কুমার দে, বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচ্যর্জ, মদন সাহা, মিলন দাস, কালিদাসপুর পুজা মন্দির কমিটির সভাপতি সুশীল ভৌতিকা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, ষ্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি সুবেন্দ্র সিংহ রায়, সাধারণ সম্পাদক বিধান বেদ, কলেজপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি পরিমণ কুমার ঘোষ, সাধারন সম্পাদক প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)