দর্শনা বাউল পরিষদের ২য় দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-28 ইং
দর্শনা বাউল পরিষদের ২য় দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় বাউল পরিষদের ২৫তম সাধুসঙ্গ ও লোকসংস্কৃতির ২য় দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দর্শনা বাউল পরিষদের ২৫তম সাধুসঙ্গ ও লোকসংস্কৃতি অনুষ্ঠানের ২য় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।
এসময় তিনি বলেন, বাউল পরিষদ বাংলার লোকজ সংস্কৃতি ধারণ করে শিল্পকলা পদক পেয়েছেন, এটা আমাদের গর্ব। বাংলার আসল ও আদি মূল সাংস্কৃতিকই হচ্ছে বাউল ও লোকসংস্কৃতি। যেখানে গ্রামীণ খেলা, লাঠিখেলা, হাডুডু খেলা সহ বেশ কিছু খেলা রয়েছে, যা আমাদের অতীতের সব কিছু মনে করিয়ে দেয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান। পরে রাত সাড়ে ৮টার দিকে ধীরু বাউল ও তার দল গান পরিবেশন করেন। এরপর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও দর্শনার বাউল শিল্পীদের পরিবেশনায় ভাব ও সাধুসংগীত পরিবেশিত হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বাউল পরিষদের সভাপতি মনিরুজ্জামান ধীরু বাউল ও লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)