ওঝাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি

আপলোড তারিখঃ 2017-09-29 ইং
ওঝাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি ছবির ক্যাপশন:
গাংনীতে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা কমিটির সভা গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলায় চোরাচালান প্রতিরোধ ও মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার ফকরুজামান, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা মতস্য কর্মকর্তা আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দীন ও গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানে ওঝাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান। এছাড়াও সাপে কাটা রোগিদের যেন এলাকার ওঝাদের নিকট না নিয়ে গাংনী হাসপাতাল নেয় সেজন্য এলাকায় প্রচারনা চালানোর ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)