কৃষক দলের ‘পকেট কমিটি’ বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
কৃষক দলের ‘পকেট কমিটি’ বাতিল দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বাতিল ও কথিত ‘পকেট কমিটি’র জেলা আহ্বায়ক ওসমান আলী বিশ্বাসকে কৃষক দলের সব পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা, উপজেলা ও পৌর কৃষক দলের পদত্যাগকারী নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রশিদ স্বপন। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলুর রহমান বাবলু, কামাল হোসেন, আব্দুর রউফ, জেলা কৃষক দলের সদস্য আবু জাফর ও পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, কৃষক দল সদর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে দীর্ঘদিন যারা রাজনীতির সাথে নেই, এমন ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। যেটা দলের জন্য ক্ষতির কারণ। জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস একক সিদ্ধান্তে নিজস্ব আত্মীয়-স্বজন এবং তার ব্যক্তিগত কর্মচারীদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ করা হয়।
তারা আরও বলেন, কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. ওসমান আলী বিশ্বাস অর্থের বিনিময়ে এসব পদ বেচা-কেনা করেছে। বিতর্কিত পকেট কমিটি বাতিল ও জেলা আহ্বায়ক ওসমান আলী বিশ্বাসের অব্যাহতি দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছেন, এক নেতার এক পদ কিন্তু ওসমান আলী বিশ্বাস একাই ৫টি পদ দখল করে আছেন।
সংবাদ সম্মেলনে জেলা, উপজেলা ও পৌর কৃষক দলের ৯০ জন নেতা-কর্মী পদত্যাগ করেন। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দেশের ৬৩টি জেলায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও ঝিনাইদহে পালিত হয়নি। এমনকি ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করেনি কৃষক দলের ব্যানারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)