কালীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
কালীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফাতেমা খাতুন (৮) ও তাসমিম খাতুন (১১) নামের দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় জিম খাতুন (১০) নামের এর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফাতেমা খাতুন উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও তাসমিম খাতুন উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে।

গ্রামবাসী দুখু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ফাতেমা, তাসমিম ও জিম গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে ফাতেমা খাতুনের মরদেহ ও জিম খাতুনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিখোঁজ ছিল আরেক শিশু তাসমিম খাতুন। অনেক খোঁজাখুঁজি করে তাসমিম খাতুনকে উদ্ধার করতে ব্যর্থ হয় গ্রামবাসী। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর তাসমিম খাতুনের মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)