জীবননগরে নদীর মাটি কাটতে প্রতিবাদ করায় দুই বোনকে পিটিয়ে জখম!

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
জীবননগরে নদীর মাটি কাটতে প্রতিবাদ করায় দুই বোনকে পিটিয়ে জখম! ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে নদীর মাটি কেটে বিক্রি করতে বাঁধা দেওয়ায় বিধবা নারীসহ দুই বোনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত দুই বোনকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মৃত মোজাম মন্ডলের ছেলে বাবুল হোসেন বলেন, ‘আমার দুই বোন বুলবুলি খাতুন ও চেয়ারবানু গঙ্গাদাসপুর নদীর ধারে বসবাস করেন। নদীর দুই ধারে স্তূপ করা নদীর মাটি সম্প্রতি গঙ্গাদাসপুরে গ্রামেরর মৃত ভেতর বুদ্ধি মোজামের ছেলে আব্দুল হাকিম ও তার ছেলে লিটন এবং আমার ছোট ভাই মিলন হোসেন কেটে বিভিন্ন ইটভাটা ও স্থানীয় লোকজনের নিকট বিক্রি করে দিচ্ছে। এ অবস্থায় তারা আমার দুই বোনকে উচ্ছেদ করে সেখানকার মাটি কাটতেও মরিয়া হয়ে ওঠে। কিন্তু তাতে আমার দুই বোন আপত্তি তোলে এবং বাঁধা প্রদান করেন। মাটি খাদকেরা বুধবার রাত সাড়ে ১০টার সময় আমার দুই বোনের বাড়িতে প্রবেশ করে তাদেরকে মারপিট করে রক্তাক্ত জখম করে। আমরা পরে তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল কুদ্দুস বলেন, আমি ঘটনার কথা লোকমুখে শুনেছি। আমার কাছে কোনো পক্ষই আসেনি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)