জীবননগর পৌর ৭ নম্বর ওয়ার্ডে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
জীবননগর পৌর ৭ নম্বর ওয়ার্ডে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে একেবি ব্রিকস ও এনবিএম ব্রিকসের আয়োজনে জীবননগর হাইস্কুল মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়। জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দীন মঈন, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হযরত আলী, ব্যবসায়ী শরিফুল ইসলাম খোকা, দ্বীন ইসলাম, জীবননগর উপজেলা যুবদলের সদস্য আখতারুজ্জামান, মো. জামাল উদ্দিন তুইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মিনাজুল ইসলাম রমিজ ও মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)