মেহেরপুরে বিলের কচুরিপানায় মিলল নারীর লাশ

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
মেহেরপুরে বিলের কচুরিপানায় মিলল নারীর লাশ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে কচুরিপানার নিচ থেকে তাসলিমা খাতুন (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালের তার লাশ উদ্ধার করা হয়। তাসলিমা খাতুন চুয়াডাঙ্গার আব্দুল হান্নানের স্ত্রী এবং মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামের বরকত আলীর মেয়ে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে লাশ বিলের পূর্ব পাড়ে কচুরিপানা নিচে লুকিয়ে রাখা হয়। অনেকের ধারণা ভাইদের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

জানা গেছে, তাসলিমা তার ভাইদের কাছ থেকে জমির ভাগ নেওয়ার জন্য প্রায় তিন বছর পূর্বে তার বাবার বাড়ি চাঁদবিলে এসে একটি ঘর করে বসবাস করছিলেন। প্রতি সপ্তাহে তার স্বামী আব্দুল হান্নান এবং তার ছেলে-মেয়েরা তার সাথে দেখা করতে আসতো। গত বুধবার সন্ধ্যার পর থেকে তাসলিমাকে খুঁজে না পেয়ে সকালে তার স্বামী এবং সন্তানদের ফোন দেওয়া হয়। সকালে দিকে বিলের পাড়ে তাসলিমার ব্যবহৃত কাপড় এবং মাথার কাটা চুল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় পানিতে নেমে তাকে তাসলিমাকে খুঁজতে থাকেন। এসময় কচুরিপানার নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। মাথায় এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে সকলের ধারণা এটা পরিকল্পিত হত্যা।

তাসলিমার স্বামী আব্দুল হান্নান বলেন, ‘আমার ভাইরাভাই শরিফ উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে শরিফুল ও তার ছেলে সবুজ ও শাহাবুদ্দিন মিলে আমার স্ত্রীকে খুন করেছে।’ নিহতের ছেলে বলেন, ‘আমার মা জমির ভাগ নেওয়ার জন্য এখানে এসেছিল। আমার খালাতো ভাই সবুজ, শাহাবুদ্দিন এবং তার পিতা শরিফ উদ্দিন মিলে আমার মাকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।’
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, তাসলিমা নামের এক নারীল মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত কাজ শুরু করেছি। অচিরেয় এই হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)