সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দারের ভাইরাভাই শাহাজান গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দারের ভাইরাভাই শাহাজান গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ভাইরাভাই সরোজগঞ্জ বাজারের বস্তা ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা শাহাজান আলী পঁচাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহাজান আলী পঁচা চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের ও সরোজগঞ্জ বাজার পাড়ার মৃত এবাদত আলী বিশ্বাসের ছেলে। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই আজগর ফারাজী জানান, শাহাজান আলী পঁচা মিয়া অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)