নেহালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
নেহালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বসতিপাড়ায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘প্রাইড’ এর উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। বসতিপাড়ার বিকল্প নারী উদ্যোক্তা কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন আকাঙ্খা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘প্রাইড’ যশোর এর নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, সহকারী পরিচালক কুমুদ লাল চৌধুরী, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, নেহালপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক লিটন আলী। বিতরণ কার্যক্রমের সার্বিক পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভিন বেবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)