চুয়াডাঙ্গায় ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ শীর্ষক সেমিনার

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
চুয়াডাঙ্গায় ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ শীর্ষক সেমিনার ছবির ক্যাপশন:

শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ বাস্তবায়নের নিমিত্তে নিজ অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আওতাধীন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের সমন্বয়ে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ এবং সরকারি আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশীদ।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজ, সিনিয়র সাংবাদিক মানিক আকবর এবং সেবা গ্রহীতা সাফায়েতুল ইসলাম।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক এবং যুগ্ম সদস্যসচিব রনি বিশ্বাস। এছাড়া সেমিনারে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)