চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরন শেখ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরন শেখ চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে বেলা দুইটার দিকে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার নাম হিরন বলে জেনেছি। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতের মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)