ছবির ক্যাপশন:
জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলীর নেতৃত্বে মোটরসাইকেল মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌর এলাকার ৯টি ওয়ার্ড প্রদক্ষিণ শেষে মিছিলটি বণ্ডবিল গেটে এসে শেষ হয়।
মোটরসাইকেল মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন। তিনি বলেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। এবং আগামী ২৮ ডিসেম্বর বণ্ডবিল স্কুলমাঠে কর্মী সম্মেলনে দলে দলে যোগদানের উদাত্ত আহ্বান জানান। এছাড়াও ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোসলেম উদ্দীন, মাওলানা শফিউদ্দিন, সাইফুল্লাহ, হাফেজ মুহাম্মদ হানিফ, নাজমুস সালেহীন, গোলাম মুক্তাদির, শামীম রেজা, রাজন, আক্তারুজ্জামান, আ. কুদ্দুস, মোশারফ হোসাইন, ইসমাইল হোসেনসহ জামায়াতের নেতা-কর্মীরা।
