ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে তেঁতুল গাছ থেকে পড়ে আলমগীর (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আলমগীর একই গ্রামের মৃত আক্তারের ছেলে। জানা যায়, আলমগীর হোসেন প্রতিদিনের ন্যায় গতকাল খড়ি ভাঙতে তেঁতুল গাছে উঠেছিলেন। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসরের নামাজের পর জানাজা শেষে কার্পাসডাঙ্গায় বাবার বাড়ি এলাকায় তাকে দাফন করা হয়।
