চাঁদাবাজি মামলায় হাউলী ইউনিয়ন আ.লীগের সম্পাদক খোকন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-12-26 ইং
চাঁদাবাজি মামলায় হাউলী ইউনিয়ন আ.লীগের সম্পাদক খোকন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে জয়রামপুর গ্রামের স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আবু সাইদ খোকন দামুড়হুদার জয়রামপুর গ্রামের স্টেশনপাড়ার আবু তাহেরের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে থানার ওসি (অপারেশন) হিমেল রানা, এসআই সিহাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন জয়রামপুর স্টেশন এলাকায় অভিযান চালান। এসময় চাঁদাবাজি মামলার অজ্ঞাতনামা আসামি আবু সাইদ খোকনকে গ্রেপ্তার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, গত ১০ নভেম্বর বদনপুর গ্রামের নুহু নবীর ছেলে সাইদুর রহমান বাদী হয়ে পেনালকোড আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি আবু সাইদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)