কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো বিএনপি

আপলোড তারিখঃ 2024-12-26 ইং
কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো বিএনপি ছবির ক্যাপশন:

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, ‘বিগত ১৭ বছরে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে। এখনই সময় এসেছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর। এ জন্য বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে।’

গতকাল বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তারাই প্রকৃত বীর। রাষ্ট্রীয়ভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যেভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত, সেভাবে করা হয় না। যাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের সম্মানের সর্বোচ্চ স্থানে না রাখলে দেশ অন্ধকারের দিকে যাবে। এই বাংলাদেশ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে। এই ষড়যন্ত্রের কারণে দীর্ঘ ১৭ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। ভোটের অধিকারের জন্যই সে সময় মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই ভোটাধিকার কেড়ে নিয়েছিল পতিত হাসিনা সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দার, সেকেন্দার আলীসহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)