আমঝুপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-26 ইং
আমঝুপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের আমঝুপিতে সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমঝুপি ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপির গন্ধরাজপুর পাড়ায় (বটতলা মোড়) এই কর্মসূচি আয়োজন করা হয়।

এদিন অভিজ্ঞ ডাক্তারদের একটি দল রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। এসময় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদ। এসময় সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্ননসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুম গোলাম মোস্তফার কর্মময় জীবন, তার সমাজ সেবামূলক কাজ এবং স্থানীয় উন্নয়নে অবদান নিয়ে আলোচনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)