ছবির ক্যাপশন:
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি মেহেরপুর সদর রাইজিংয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমাদ, মেজবাহ কামাল এবং নাইম আহমাদ।
আমির হামজার সঞ্চালনায় ও মাহমাদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম, মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাসীন আলী, সাংবাদিক রফিক উল আলম, মানবাধিকার কর্মী দিলারা আক্তার প্রমুখ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশিক রাব্বী, ইয়াসিন আহমেদ সিয়াম, শিশির আহমেদ. হাসনাত সৈকত, প্রকৌশলী সাজেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় নাগরিক কমিটিন কেন্দ্রীয় সংগঠকেরা বলেছেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুণ্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো গঠন করা হয়েছে। আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী ভাই বোন বুকের তাজা রক্ত দিয়েছে আমাদের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য। জুলাই বিপ্লবে অসংখ্য শহিদ ভাইদের বিচার নিশ্চিত, তাদের পরিবারকে পুনর্বাসন, আহতদের চিকিৎসাসেবা ও তাদের সহযোগিতা নিশ্চিত করতেই জাতীয় নাগরিক কমিটির পথ চলা শুরু হয়েছে।
এসময় তারা জুলাই বিপ্লবের শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের পরিবারের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাতে মুজিবনগরের খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তারা।
