চুয়াডাঙ্গায় ‘প্রগতিপত্র’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-26 ইং
চুয়াডাঙ্গায় ‘প্রগতিপত্র’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাহিত্যসাময়িকী ‘প্রগতিপত্র’ নবম সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ-এর কার্যালয়ে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কোরবান আলী মণ্ডল।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় প্রকাশিত ‘প্রগতিপত্র’ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আব্দুল মোহিত, ড. ইমদাদুল হুদা, সরদার আলী হোসেন, অ্যাড. বজলুর রহমান, মতিউল হুদা, শাহজাহান আলী বিশ্বাস, হাবিবি জহির রায়হান, পিণ্টু রহমান, মোস্তাফিজ ফরায়েজী, রোকন রেজা, হুমায়ুন কবীর, আব্দুল হামিদ, আতিকুর ফরায়েজী, শফিকুল ইসলাম, কাজল মল্লিক, অ্যাড. আহসান কবীর বাদশা, মেহেরাব্বিন সানভী, মাসুদ আরিফ মানু, শাহাবুদ্দিন প্রমুখ। আলোচনার এক পর্যায়ে দৈনিক সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন অনুষ্ঠানের প্রতি সংহতি জ্ঞাপন করে বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)