বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ-২০২৫ উপলক্ষে শুরু হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দল গঠন কার্যক্রম

আপলোড তারিখঃ 2024-12-26 ইং
বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ-২০২৫ উপলক্ষে শুরু হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দল গঠন কার্যক্রম ছবির ক্যাপশন:

বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলা পুরাতন স্টেডিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাফুফের পাঠানো কোচের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহায়তায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় খেলোয়াড়দের বয়স যাচাই ও তালিকা চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে নিবন্ধন ফর্ম জমা দেওয়া এবং আগ্রহী নতুন খেলোয়াড়দের নির্ধারিত কাগজপত্রসহ সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দীন সুজন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খেলোয়াড়দের বয়স যাচাইয়ের জন্য নিম্নলিখিত নথি নিয়ে আসতে হবে:
১. জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০১০ থেকে ৩১ ডিসেম্বর ২০১২-এর মধ্যে হতে হবে। ২. অনলাইন ভেরিফায়েড জন্ম সনদ। ৩. খেলোয়াড়দের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৪. ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৫. পূরণকৃত নিবন্ধন ফর্ম। এছাড়াও খেলোয়াড়রা যে কোনো প্রয়োজনে বিপুল হাসান হ্যাজি (০১৭১২-৪০৪৮২৯) অথবা শফিকুল ইসলাম মালেক (০১৭১২-১৪২৪৪৩)-এর সঙ্গে যোগাযোগ করতে পারবে। উল্লেখ্য, এই আয়োজন চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াপ্রেমী তরুণদের ফুটবলে আগ্রহী করে তোলার পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে ধরার একটি বড় সুযোগ সৃষ্টি করবে বলে জানিয়েছেন সাবেক খেলোয়াড়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)