চুয়াডাঙ্গা শহরে নাফি টেলিকমে দুঃসাহসিক চুরির প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-12-25 ইং
চুয়াডাঙ্গা শহরে নাফি টেলিকমে দুঃসাহসিক চুরির প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরে নাফি টেলিকমে দুঃসাহসিক চুরির প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার মোবাইল ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ আবুল কাসেম সড়কের নাফি টেলিকমের সামনে এ মানববন্ধনে অংশ নেন জেলার প্রায় শতাধিক মোবাইল ব্যবসায়ী।

মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। বেশির ভাগই চুরি হচ্ছে মোবাইল ও কম্পিউটারের দোকানে। এতো চুরি হচ্ছে, কিন্তু চুরির সাথে জড়িত চোরচক্রের সদস্যদের আইনের আওতায় আনা হচ্ছে না। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলা পুলিশের কাছে জোর দাবি, চোর চোক্রের সদস্যদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে মোবাইল ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তাহীনতায় ভুগছে।

ব্যবসায়ীরা আরও বলেন, ‘সরকারের খাতে ট্রেড লাইসেন্স ফি দিয়ে আমরা ব্যবসা করি। এটি আমাদের বৈধ ব্যবসা এবং রুটি রুজির মাধ্যম। একটি দোকানে চুরি হলে মূলধন হারিয়ে যায়। সেই ধকল কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। এই যাবত জানা যাচ্ছে ১৭টি দোকানে চুরি হয়েছে। অথচ একটি ঘটনাতেও কোনো আটক কিংবা উদ্ধার নেই।’

মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী মাহাবুব আলম রিংকু জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অপু বিশ^াস, চুয়াডাঙ্গা কম্পিউটার ব্যবসায়ী সমিতির পক্ষে কম্পিউটার ব্যবসায়ী আবু সাঈদ, নাফি টেলিকম ও বাংলাদেশ টেলিকম প্লাসের মালিক ভুক্তভোগী মাঈনুল হাসান রিপন, আলমডাঙ্গার সানমুন টেলিকমের মালিক আমিরুল ইসলাম লিটন, আলমডাঙ্গা ভাই ভাই টেলিকমের মালিক জুয়েল রানা প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের নাফি টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গত রোববার সকাল পৌঁনে ৭টার দিকে দিনের আলোতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা ও নতুন মোবাইল ফোনসহ প্রায় ২৮ লক্ষাধিক টাকা চুরি গেছে দাবি করেছেন দোকান মালিক। খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)