ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মোজাম্মেল সরদার (৩২) আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মোজাম্মেল রাজবাড়ী সদর উপজেলার পারসাদিপুর গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশে জেলার সব ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ডিবি’র একটি দল গতকাল রাতে দর্শনা থানা এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আকন্দবাড়িয়ার মাঝেরপাড়া জামে মসজিদের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল সরদারকে আটক করা হয়। আটকের পর তাকে তল্লাশি করলে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকালই আটককৃতের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
