আলমডাঙ্গায় জবাইখানা পশুর স্বাস্থ্য পরীক্ষান্তে সার্টিফিকেট প্রদান বিষয়ক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2024-12-25 ইং
আলমডাঙ্গায় জবাইখানা পশুর স্বাস্থ্য পরীক্ষান্তে সার্টিফিকেট প্রদান বিষয়ক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জবাইখানা পশুর স্বাস্থ্য পরীক্ষান্তে সার্টিফিকেট প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার এস এম মাহমুদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

তিনি বলেন, কসাইখানায় গবাদিপশু জবাইয়ের আগে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে সনদ দেওয়ার এখতিয়ার কেবল ভেটেরিনারি সার্জনের। কসাইখানায় আনা গবাদিপশু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর সনদের ভিত্তিতেই জবাই করার বিধান মেনে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজগার আলী। প্রাণি সম্প্রসারণ অফিসার এ এন এম মুস্তাকিম মুকুটের উপস্থাপনায় বক্তব্য দেন সেনেটারি পরিদর্শক মাহফুজ রানা, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, ছাত্র প্রতিনিধি কামরুল হাসান কাজল, মাংস ব্যবসায়ী আহাদ আলী, শুকুর আলী, কাজল প্রমুখ।

পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজ রানা বলেন, এখন থেকে সকল নিয়ম-কানুন মেনে কাজ করা হবে। এখন থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পৌরসভাকে একটি খাসির জন্য ৩০ টাকা এবং গরুর জন্য ৭০ টাকা দিতে হবে

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)