দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় ছাত্রকল্যাণ পরিষদ গঠিত

আপলোড তারিখঃ 2024-12-25 ইং
দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় ছাত্রকল্যাণ পরিষদ গঠিত ছবির ক্যাপশন:

দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকল্যাণ পরিষদ গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশীদ। সভায় প্রধান অতিথি আগামী ২ বছরের জন্য ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নুরুল আমিনকে সভাপতি ও মো. বায়েজিদ হোসাইন কাফিকে সেক্রেটারি করে ১৭ সদস্যবিশিষ্ট ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরি কমিটির ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার, যেখানে কোনো বৈষম্য থাকবে না। বাক স্বাধীনতা উন্মুক্ত থাকবে। যার ভোট সে দেবে, যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠানে নেতা নির্বাচিত হবে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দীন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ছাত্র দৈনিক সংগ্রামের প্রতিনিধি এফ. এ আলমগীর, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তানভির রহমান অনিক, প্রভাষক (আইসিটি) আল আমিন, সহকারী অধ্যাপক (ইংরেজি) সাদিকুর রহমান, সহকারী অধ্যাপক (আরবি) আব্দুর রশীদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)