ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জীবননগর উপজেলার বিভিন্ন গ্রাম আদালতের বিচারের কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া গ্রাম আদালতের গুরুত্ব এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল আমীনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য যথাক্রমে জীবননগর থানার অফিসার (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, জীবননগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন, সজল আহমেদ, মো. রিপন হোসেন, বাদল মেম্বার উপস্থিত ছিলেন।
