দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-25 ইং
দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন এমএম আসাদুজ্জামান ছাব্বির। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আশরাফুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। অভিভাবকরা শিক্ষার্থীদের হাতে অযথা মোবাইল ফোন তুলে দেবেন না। মোবাইল ফোনে বিভিন্ন খেলার কারণে আজ শিক্ষার্থীরা ধ্বংসের পথে। আপনারা আপনার সন্তানকে নীতি-নৈতিকতার শিক্ষাও দেবেন। তারা কোথায় যাচ্ছে, কী করছে, তা খেয়াল রাখবেন। নতুন বছরের শুরুতেই প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হবে। নতুন বইয়ে অনেক পরিবর্তন আনা হয়েছে। এ কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই পেতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে খুব দ্রুতই তা দেওয়া হবে। পরে বার্ষিক পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)