গড়াইটুপিতে রাতের আঁধারে ভাংড়ির দোকান ভাঙচুর

আপলোড তারিখঃ 2024-12-25 ইং
গড়াইটুপিতে রাতের আঁধারে ভাংড়ির দোকান ভাঙচুর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি বাজারে রাতের আধারে স্কেভেটর দিয়ে একটি ভাংড়ির দোকান ভাঙচুর করা হয়েছে। এতে দোকান পুরোটাই মাটির সাথে লুটিয়ে পড়েছে। গত সোমবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাজারের নৈশপ্রহরীরা। তবে কাউকে চিনতে পারেনি বলে জানান তারা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক সাইদুর ইসলাম বলেন, ‘স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মী কয়েকদিন যাবত আমার দোকান বন্ধের হুমকি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় হয়ত এই ঘটনা ঘটতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি সোমবার রাতে দোকান ভর্তি মালামাল রেখে বাড়ি চলে গিয়েছিলাম। তবে সকালে এসে দেখি সব লন্ডভন্ড হয়ে মাটিতে পড়ে আছে। এতে লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। বেশি নষ্ট হয়েছে গোডাউনে থাকা আটার বস্তা, বিস্কুটের বস্তা, শনপাপড়ের কার্টুনসহ অন্যান্য খাদ্যসামগ্রী।’ তিনি আরও বলেন, যারা আমাকে হুমকি দিয়েছে, ভয়ে তাদের নাম বলতে পারছি না। আমি অবশ্যই আইনের আশ্রয় নেব।’ এ বিষয়ে গড়াইটুপি বাজার কমিটির সভাপতি আব্দুল আলীম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে যারা অভিযুক্ত তাদের অবশ্যই চিহ্নিত করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)