নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত

আপলোড তারিখঃ 2024-12-25 ইং
নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে গিয়ে সমাবেশ অনুণ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে। বিক্ষোভ সমাবেশে কলেজের ছাত্র অভিভাবক ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির একটির অংশের নেতৃবৃন্দ এ সমাবেশে অংশ নেন।
প্রতিবাদ সভায় মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নাসির বলেন, ‘দুপুর ১২ টার দিকে কলেজে আমার অফিসের কাজ করছিলাম। এসময় মুন্সিগঞ্জ বাজারের কয়েকজন এসে এডহক কমিটি কিভাবে কার কথা মতো করা হয়েছে জানতে চান। এ সময় আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে বাংলাদেশ সেনাবাহীনির একটি টিম ও আলমডাঙ্গা থানা এবং মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)