নেহালপুর ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
নেহালপুর ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:

জাতীয়তাবাদী মহিলা দল চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ৫ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি এবং ৯টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় নেহালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন মহিলা দলের নেত্রী ও সাবেক ইউপি সদস্য হালিমা খাতুনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘৫ই আগস্ট ছাত্র-জনতার প্রতিরোধে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ায় এ দেশের জনগণ মুক্তির স্বাদ নিচ্ছে। ১৫ বছর ধরে বিএনপি নেতা-কর্মীরা দেশের মা-মাটিকে রক্ষার জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। এবার সবাইকে একতাবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন এবং সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবার সম্মতিতে হালিমা খাতুনকে সভাপতি, চায়না খাতুনকে সিনিয়র সহসভাপতি, সাগরিকা খাতুনকে সাধারণ সম্পাদক, কেয়া খাতুনকে যুগ্ম সম্পাদক এবং হাফিজা খাতুনকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নেহালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)