দর্শনায় ফুটবল টুর্নামেন্টেন ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
দর্শনায় ফুটবল টুর্নামেন্টেন ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দর্শনায় প্রয়াত আক্তারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দর্শনা পৌর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরাণপুর ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। দর্শনার সাবেক মেয়র আক্তারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ১-০ গোলে সিহাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রিফাত ট্রেডার্স।
খেলার প্রথম পর্বে কোনো পক্ষ গোল করতে না পারলেও দ্বিতীয় পর্বের খেলায় রিফাত ট্রের্ডাসের সিহাব উদ্দিন ৫৮ মিনিটের সময় একটি গোল করে দলকে চ্যাম্পিয়ন করে। খেলার শেষ পর্যন্ত সিহাব একাদশ গোল পরিশোধ করতে পারেনি। বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি হাতে তুলে দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর।
দর্শনা পৌর সমন্বয়ক কমিটির সভাপতি নাহারুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার, দর্শনা পৌর সমন্বয়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, কেরুজ আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক শরীফ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মোমিসুল ইসলাম, শফিকুল আলম তোতা, রেজাউল ইসলাম ও নাসির উদ্দিন খেদু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশেদ আহমেদ সজিব ও রাশেদুল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন প্রিন্স আক্তার রিয়ান, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন, রহমতুল্লাহ ও সাহেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদলের কাজী সাহেব, ওমর ফারুক, মেনন ও রুহিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)