গাংনীতে শিক্ষক সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
গাংনীতে শিক্ষক সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন:

গাংনীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪, সাব কম্পোনেন্ট ২.৫), মেহেরপুরের আওতায় শিক্ষক সুপারভাইজারদের ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক (৫ম শ্রেণি) (ব্যাচ নং-৬) এর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল খায়ের, জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মাজিদ আল মামুন। এসময় অন্যান্যের মধ্যে মোশাররফ হোসেন ও গোলাম আম্বিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৪২টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের ৪২ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজার উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)