গাংনীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
গাংনীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:


মেহেরপুরের গাংনী বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসা ও হিফজখানায় অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসা ও হিফজখানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (সাবেক) আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসা ও হিফজখানার পরিচালক চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু সালেহ, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নাজমুস সালেহীন ও হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মকবুল হোসেন, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, সহকারী অধ্যক্ষ মহিবুর রহমান, গাংনী বাজারের ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, রেবেকা খাতুন, হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, ধর্মচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা, র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সহকারী পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ সাফিউল্লাহ ফেরদৌস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)