ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কানাইডাঙ্গা এলাকা থেকে ৫৮ বিজিবির অধীন যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গতকাল সোমবার এই ফেনসিডিল উদ্ধার করে। এসময় ভারতীয় চোরাকারবারিদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষণ করে।
মহেশপুর-৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে ভারত থেকে ২০-২২ জন চোরাকারবারি কানাইডাঙ্গার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এসময় বিজিবির নায়েব সুবেদার মো. আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরও দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারিদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
