জীবননগরের গঙ্গাদাসপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
জীবননগরের গঙ্গাদাসপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে বিএনপি নেতা মনিরুল ইসলামের আয়োজনে গঙ্গাদাশপুর মাঝের পাড়ায় ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সীমান্ত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মঈন উদ্দিন ময়েন।
বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. সানোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য ইউনুস আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠু, সীমান্ত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আ. সালাম, বিএনপি নেতা আজিজুর রহমান, মামুন হোসেন, শান্ত হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)