ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান প্রান্তের মা রেশমা খাতুন (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
প্রান্তের মায়ের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ ও সদস্যসচিব আল ইমরান রাসেল এক যৌথ বিবৃতিতে বলেন, মরহুমা ছিলেন খুবই সজ্জন ধর্মপ্রাণ মানুষ। তাঁর বিনয়ী ও সদাচরণের কারণে পাড়া-প্রতিবেশীর নিকট ছিল প্রশংসার পাত্রী। মহান রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতের উচ্চ মাকামে আসিন করুন, সেই সাথে শোক সন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য্যধারণ করার তৌফিক দান করুন (আমিন)।
