ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা পোস্ট অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নূর হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা প্রধান শিক্ষক তৈয়ব আলী, আব্দুর রাজ্জাকম, শহিদুল ইসলাম, আবুল কাশেম, মশিউর রহমান, মতিউল হুদা, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী, সিনিয়র সহসভাপতি ফজলুল হক শামীম, সহসভাপতি মাসুদুল মান্নান, এএ আশরাফ জাহান, ফরিদুল ইসলাম, কোরবান আলী, সিরাজুল ইসলাম, শরিফুজ্জামান লাকি, ইদ্রিস আলী, প্রধান শিক্ষক আতাউল গণি প্রমুখ।
