আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় এরশাদপুর মকবুল মোড়ে অফিসের প্রধান ফটকের ফিতা কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে এই অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অফিস উদ্বোধন অনুষ্ঠানে আলমডাঙ্গা পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের হাতকে শক্তিশালী করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভেতরে কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আজ আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির অফিস উদ্বোধন করা হলো। এখন থেকে এই অফিসের মাধ্যমেই এই ওয়ার্ডের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। মনে রাখবেন, আগামী সংসদ নির্বাচন হবে একটি ব্যতিক্রমী নির্বাচন। এই নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শরীফুজ্জামান শরীফকে এই আসনের এমপি হিসেবে নির্বাচিত করতে হবে।’
এসময় আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা শরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল হক মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর উজ্জল, চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দীন কনক, যুগ্ম আহ্বায়ক খন্দকার আ. কাদের, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি খন্দকার মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্থফা, মণ্টু মালিথা, মিলন মালিতা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, লিয়াকত আলী, বিএনপি নেতা ইব্রাহিম মাহমুদ, আনোয়ার, আরমান, আখতারুজ্জামান লুলু, শরিফ,হুমায়ূন কবির, আওয়াল কবির, মিণ্টু, রেজাউল, মানিক, সাকিব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)