চুয়াডাঙ্গায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমম্বয় সভা

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
চুয়াডাঙ্গায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমম্বয় সভা ছবির ক্যাপশন:

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় গ্রাম আদালতের পরিধি আরও বাড়াতে হবে। গ্রাম আদালতে সব বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। গ্রাম আদালত একটা গ্রামীণ ঐতিহ্য। তাই গ্রামের সব শ্রেণি-পেশার মানুষের বিনা খরচে বিচারকার্য পরিচালনা করবে। সবাই সবার জায়গা থেকে গ্রাম আদালতের জনসচেতনতায় প্রচার-প্রচারণা বাড়াতে হবে। তাহলে সকল নাগরিক সচেতন থাকবে গ্রাম আদালত সম্পর্কে।’
সভার শুরুতে গ্রাম আদালতের পরিধি বাড়ানো ও গ্রাম আদালত টেকসই ও বিরোধ নিষ্পত্তি করতে হলে কী কী করণীয়, তা আলোচনা সভায় উঠে আসে। এসময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দাকা সোহিলী রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন খানসহ জেলার বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)