চুয়াডাঙ্গায় উড টেক সল্যুশন ডিসপ্লে ও ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-24 ইং
চুয়াডাঙ্গায় উড টেক সল্যুশন ডিসপ্লে ও ট্রেনিং সেন্টারের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় উড টেক সল্যুশনের অথরাইজড ডিসপ্লে ও ট্রেনিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ডে ইম্প্যাক্ট হাসপাতালের পাশে ডিসপ্লে ও ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন শিল্প ও পরিবেশ মন্ত্রণালয়ের চিফ কনসালটেন্ট এবং উড টেক সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নইমুল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড টেক সল্যুশনের পরিচালক মো. রাফসান হোসেন খান, চীফ মার্কেটিং অফিসার আহসানুল হক মো. শামীম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন উড টেক সল্যুশনের চুয়াডাঙ্গার অথরাইজড ডিলার এ.কে. এম হাসান, এরিয়া ম্যানেজার সাজেদুল ইসলাম, মনিরুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার ফার্নিচার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)