দামুড়হুদায় সাংবাদিক হাতেম আলীর পিতার মৃত্যু, প্রেসক্লাবের শোক

আপলোড তারিখঃ 2024-12-23 ইং
দামুড়হুদায় সাংবাদিক হাতেম আলীর পিতার মৃত্যু, প্রেসক্লাবের শোক ছবির ক্যাপশন:

দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হাতেম আলীর পিতা দুলাল শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা সদরের চিৎলা গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সালের স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে, ‘গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হাতেম আলীর পিতা দুলাল শেখ ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে গ্রামের কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়। তার জানাজায় দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকগণ, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নেন। মৃত্যুকালে দুলাল শেখ তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)