আলমডাঙ্গায় আফিয়া নুর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা বিষয়ে মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-12-23 ইং
আলমডাঙ্গায় আফিয়া নুর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা বিষয়ে মতবিনিময় ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় আফিয়া নুর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবর বেলা তিনটার দিকে কলেজিয়েট স্কুলের অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আফিয়া নুর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নুর মোহাম্মদ টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আফিয়া নুর ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিভাগীয় কর কমিশনার মীর রেজাওয়ানুল আবেদ।

তিনি বলেন, ‘আমি আলমডাঙ্গার ছেলে। আমার পিতা মীর মনিরুজ্জামান স্কুলের শিক্ষক ছিলেন। আমি চাই, আপনারা সঠিকভাবে বৃত্তি পরীক্ষা নেবেন। কোনোরূপ পক্ষপাতিত্ব যেন না হয়। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের প্রজন্মকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ শিক্ষার কোনো বিকল্প নেই।’

আফিয়া নুর ফাউন্ডেশনের সদস্যসচিব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, নওলামারি আলিম মাদ্রাসার শিক্ষক শাহিন সাহেদ, আলমডাঙ্গা ফাউন্ডেশনের অন্যতম সদস্য শরিফুল ইসলাম পিণ্টু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বসিরুল আলম, আফিয়া নুর ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি জাফর জুয়েল, মীর ফাহিম ফয়সাল প্রমুখ।
আগামী ২৭ ডিসেম্বর সরকারি কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুলের তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণির ৭০০ শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)