ফকির আবুল শাহ্'র মৃত্যুবার্ষিকীতে ২ দিনব্যাপী সাধুসঙ্গ; শেষ দিন আজ

আপলোড তারিখঃ 2024-12-23 ইং
ফকির আবুল শাহ্'র মৃত্যুবার্ষিকীতে ২ দিনব্যাপী সাধুসঙ্গ; শেষ দিন আজ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের কেদারনগরে ফকির আবুল শাহ্’র ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী শুভ সাধুসঙ্গের উদ্বোধন করা হয়েছে। ‘জয় গুরু, জয় হোক সাধুগুরু’ স্লোগানে প্রতি বছরের মতো এবারও ৭ ও ৮ পৌষ ১৪৩১ (২২ ও ২৩ ডিসেম্বর ২০২৪) কেদারনগর মাঠপাড়া আশ্রম বাড়িতে সাধুসঙ্গের আয়োজন করা হয়। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। যা শেষ হবে আজ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সুরুত আলী মেম্বার। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপি নেতা উজির ফারাজি, কামাল হোসেন, হায়দার আলী, তরিকুল মণ্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিমুল ও পলাশ। অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন কেদারনগর বাউল আশ্রমের প্রধান খাদেম ফকির মজিবর শাহ এবং গদিনিশী ফকির আমজাদ শাহ।

ধুমপান ও মাদকমুক্ত পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আযোজন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সুফিয়া খাতুন, আ. রশীদ, আলী হক, রাহেন, কলম, খেদর, আব্বাস, আশাদুল, মহাসিন, আলী হোসেন, কামাল, বিমল, বাবুল, আনোয়ারুল, রশিদসহ ভক্তবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অসংখ্য ভক্ত ও সাধুগুরু উপস্থিত ছিলেন। সাধু সেবায় নিয়োজিত ছিলেন রশীদ, আলী হক, কামাল, ইকবাল, ভিকু, আবু বকর, মজনু, লিয়াকত, মামুন, ঝন্টু সরকার। এছাড়াও সাধুসঙ্গ অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)