ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গার মিশন পল্লীতে বড় ভাইয়ের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে কার্পাসডাঙ্গার মিশনপাড়ার মৃত আন্তন মন্ডলের ছেলে রনি মন্ডলের বাড়িতে হাঙ্গামা করে রনির স্ত্রীকে মারধরসহ শ্লীলতাহানি করেছে বড়ভাই জনি মন্ডল তার দলবল। এ সময় ঘরে থাকা জিনিষপত্র ভাংচুর করে ঘরের ভিতর থাকা সোনার গহনাসহ নগদ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ করেন রনি মন্ডল। রনি বলেন, জনি তার ভাড়াটিয়া গুন্ডা দিয়ে আমার বাড়িতে থাকা জিনিষপত্র লুট করেছে এবং আমার স্ত্রীকে একা পেয়ে মারধরসহ শ্লীলতাহানি করেছে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছে রনি।
