হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কে বাস চলাচল শুরু

আপলোড তারিখঃ 2024-12-23 ইং
হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কে বাস চলাচল শুরু ছবির ক্যাপশন:

হাটবোয়ালিয়ায় মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন নতুন সেতুর কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। তবে গতকাল রোববার সকাল থেকে হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। এই রাস্তায় চলাচলকারী নিয়মিত যাত্রীদের মধ্যে বেশ খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

বাসযাত্রী আসাদুজ্জামান আসাদ বলেন, সরাসরি আলমডাঙ্গার সাথে হাটবোয়ালিয়ার বাস চলাচল শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত। বাস ড্রাইভার শান্তি মিয়া বলেন, খুব ভালো যাত্রী হচ্ছে। তবে অটো গাড়ির জন্য একটু সমস্যা হচ্ছে।
হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা জনপ্রতি ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতি। এখন থেকে নিয়মিত এই রুটে বাস চুয়াডাঙ্গা থেকে ছেড়ে ভালাইপুর, আসমানখালী, হাটবোয়ালিয়া হয়ে সরাসরি আলমডাঙ্গা পর্যন্ত চলাচল করবে। উল্লেখে, ইতোমধ্যেই হাটবোয়ালিয়ায় মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর ৯৫% কাজ শেষ হয়েছে। অ্যাপ্রোচের রেলিংসহ কার্পেটিং কাজ চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)