গড়াইটুপিতে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন ৩৬ জন কার্ডধারী

আপলোড তারিখঃ 2024-12-23 ইং
গড়াইটুপিতে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন ৩৬ জন কার্ডধারী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। গতকাল রোববার কার্ড হাতে পণ্য নিতে গিয়েও অনেকে ফিরেছেন খালি হাতে।

জানা গেছে, গতকাল রোববার সকালে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নতুন ভবনে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। ১ হাজার ৭৬৬ জন কার্ডধারীকে প্রতিবার চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী দিলেও এবার ১ হাজার ৭৩০ জনকে পণ্য দেওয়ার পর শেষ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে অনেকেই খালি হাতে ফিরে গেছেন বাড়ি। লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে রাগে-ক্ষোভে অনেকেই নানা ধরনের মন্তব্য করতে দেখা গেছে।

এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়নবাসীদের টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা দর্শনা থানা যুবদলের সাধারণ সম্পাদক মিলন হোসেন বলেন, ‘আমরা মাল গাড়িতে গুনে গুনে তুলতে হয়ত সমস্যা হয়েছে। তবে এই পণ্য পরবর্তী যেকোনো সময় দেওয়া হবে।’

এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন বলেন, ‘ইতিপূর্বে আমি কখনও এই দায়িত্বে ছিলাম না। তবে এটা কী করে হলো, সেটা আমার বোধগম্য না। তবে পরবর্তীতে টিসিবির পণ্য পৌঁছে দেবেন বলে জানিয়েছেন তারা।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)