আলুকদিয়া ও খাদিমপুরে পৃথক তাফসির মাহফিলে বিএনপি নেতা শরীফ

আপলোড তারিখঃ 2024-12-23 ইং
আলুকদিয়া ও খাদিমপুরে পৃথক তাফসির মাহফিলে বিএনপি নেতা শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ও আলমডাঙ্গার খাদিমপুরে পৃথক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এশার নামাজের পর খাদিমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদিমপুর যুবকল্যাণ সংঘের আয়োজনে এ কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এবং আকুন্দবাড়িয়া মোহাম্মাদীয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে রাত সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল। দুটি মাহফিলেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি আলেম নই, তবুও এই মাহফিলে যুক্ত হয়েছি। আপনারা জানেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামী কোনো অনুষ্ঠান, ওয়াজ মাহফিল করতে গেলেও পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হতো। কিন্তু সময় বদলেছে। আমরা সেই বন্দিদশা থেকে মুক্ত হয়েছি। এ দেশ মুসলমানদের দেশ। এখানে সবাই তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারে। শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষেরাও তাদের রীতিনীতি নির্বিঘ্নে পালন করবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে চুয়াডাঙ্গা জেলা থেকে শুরু করে খুলনা বিভাগীয় পর্যায়ে এবং ঢাকায় বারবার আন্দোলন করেছি। কিন্তু স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পারিনি। তবে আল্লাহর ইচ্ছায় ৫ আগস্ট দেশের ছাত্র-যুবকদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। ছাত্র-ছাত্রীরা বুলেটের সামনে বুক পেতে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। শহীদদের জন্য সবাই দোয়া করবেন। তাদের আত্মত্যাগের ফলে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি।’ তিনি বলেন, ‘পতিত সরকার আমাদের শান্তিতে পরিবার নিয়ে বসবাসের অধিকারও কেড়ে নিয়েছিল। ইসলামের পথের মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। এখন আমরা অধিকার আদায়ের আন্দোলনে আছি। আলেম-ওলামারা ইসলাম নিয়ে ভয় ছাড়াই কথা বলবেন।’

``

শরীফুজ্জামান বলেন, ‘একসময় আওয়ামী লীগ ছাড়া কোনো কাজ হতো না। সাধারণ মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত হতো। আমরা শিক্ষা, ব্যবসা, পরিবহনসহ সব ক্ষেত্রে সংস্কার চাই। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। দিনের ভোট রাতে যেন না হয়, সেটা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

খাদিমপুর যুবকল্যাণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন শাহজালাল বিশ্বাস (ব্যানা)। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন পিএইচডি গবেষক ও মিশর আল-আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাফেজ মাওলানা বোরহান উদ্দিন। দ্বিতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা মেজবাহ-উজ-জামান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস।

আকুন্দবাড়িয়া মোহাম্মাদীয়া বহুমুখী মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আ. হাকিম। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস। দ্বিতীয় বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা মুফতি জুনাইদ আল-হাবিবী।

পৃথক দুটি মাহফিলেই উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সহসভাপতি রোকোনুজ্জামান রোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, ডা. শফিউদ্দিন, জসিমউদ্দীন, তুষার আহমেদ, বায়জিদ আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)